
স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বৃহস্পতিবার ৬ ডিসেম্বর রাজনগর উপজেলার আজাদের বাজার, মধুর বাজার, পাঁটগাঁও, রাজনগর বাজার, কুলাউড়া রোডসহ বিভিন্ন এলাকায় দুপুর ২:০০ থেকে ৪:৩০ পর্যন্ত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, খাদ্য পণ্যে রং ব্যবহার করা, মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখাসহ বিভিন্ন অপরাধে আমিনা হোটেলকে ১ হাজার টাকা, মুন্না মিষ্টি ঘরকে ৭ শত টাকা, মেসার্স হাবীবা ইলেক্ট্রনিকও স্যানেটারীকে ৫ শত টাকা, মিলি গ্যাস সিলিন্ডারকে ১ হাজার টাকা সহ মোট ৩ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানা পুলিশ ফোর্স। এছাড়াও মধুর বাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার জনগনের উপস্থিতিতে ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে একটি গণশুনানীর আয়োজন করা হয়। উক্ত গণশুনানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে সচেতন হওয়ার জন্য আহবান করেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.