
আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর আবাসন প্রকল্প এলাকায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মগনু মিয়া (৩৫) নামেন এক যুবকের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর এলাকার মৃত মোঃ টনু মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৮ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোঃ ফিরোজ মিয়ার ছেলে রিপন মিয়ার সাথে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নিহত মগনুর কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রিপন পিছন দিক থেকে নিহত মগনুর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতের ফলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো একই এলাকার আবু তাহের এর ছেলে সুমন মিয়া (৩৫) ও শিপুল মিয়া (২৬)।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন
[youtube https://www.youtube.com/watch?v=aMuunAvAWpM]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.