
প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১০ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় মৌলৈভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকানে ৫ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে তাজা মিট এন্ড ফিশকে ২ হাজার টাকা, মদিনা ট্রেডাসকে ২ হাজার টাকা, নসির আলির সবজির দোকানকে ৩ শত টাকা, এলাহি ভরসা ষ্টোরকে ৬ শত টাকা, শাহ আউলিয়া ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৫ হাজার ৪ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.