
স্টাফ রিপোর্টার॥ বিএনপি থেকে মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে প্রচারনার কাজ শুরু করলেও আওয়ামীলীগ দ্বিতীয় দিনের মতো প্রচারনা ও কর্মীসভার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর প্রচারনার পর থেকেই জেলা শহরসহ বিভিন্ন এলাকায় প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে।
১১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১টায় মৌলভীবাজার-৩ আসনের বিএনপির প্রার্থী এম নাসের রহমান কুসুমবাগ এলাকা থেকে এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রচারনা শুরু করেন। তার এ প্রচারনায় দলের নবীন প্রবীন একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচারনাটি কুসুমবাগ এলাকা থেকে বের হয়ে চৌমুহনা এলাকায় গিয়ে শেষ হয়।
বিএনপির প্রার্থী এম নাসের রহমান প্রচারনা শেষে সাংবাদিকদের বলেন, এ দেশে বহু নির্বাচন হয়েছে কিন্তু এবারের নির্বাচনে সরকার প্রতিপক্ষের লোকজনকে গ্রেফতার করছে। যা ভবিষ্যতের জন্য ঠিক হবেনা।
অপরদিকে আওয়ামীলীগ প্রার্থী নেছার আহমদ একই সময় পৌরসভা হল রুমে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের আয়োজনে এক বর্ধিত সভায় মিলিত হন। পরে শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকমীদের নিয়ে প্রচারনা চালান।
নেছার আহমদ তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আবারো নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করাবে।
[youtube https://www.youtube.com/watch?v=fSUoXqh3Fm4]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.