
জনি বেগম॥ ভ্যাট দিচ্ছে জনগণ,দেশের হচ্ছে উন্নয়ন স্লোগানে জাতীয় ভ্যাট দিবস ও (১০-১৫ ডিসেম্বর) ভ্যাট সপ্তাহ-২০১৮ইং উপলক্ষ্যে মৌলভীবাজারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সম্পাহ পালিত হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেট এর কমিশনার গোলাম মো.মুনীর জাতীয় ভ্যাট দিবসও ভ্যাট সপ্তাহ-২০১৮ উদ্বোধন করেন। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সম্পাহ উপলক্ষ্যে ১২ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় এম,সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার আবগারী ও ভ্যাট বিভাগ এর বিভাগীয় কর্মকর্তা নাজমুল হাফিজ আহমেদ এর সভাপতিত্বে এবং রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেট এর -কমিশনার গোলাম মো.মুনীর । বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, মৌলভীবাজার চেম্বারের সভাপতি মো.কামাল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবদিক নজরুল ইসলাম মুহিব,বকসি ইকবাল আহমদ,স,ই,সরকার জবলু,রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন প্রমুখ। পরে অতিথিরা সফল ভ্যাট প্রদানকারীদের সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন।
[youtube https://www.youtube.com/watch?v=tWTFraRBr3s]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.