
প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এ প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এ উপলক্ষে ১২ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আশেকুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল চৌধুরী, উপজেলা পল্লী জীবিকায়ন অফিসার মুর্শেদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জন করার জন্য ৬জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এমময় সরকরি/বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক সহ দুই শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। সভায় তথ্য ও প্রযুক্তির ব্যবহার, সাফল্য ও সুফল বিষয়ে আলোচনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.