
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের মতিগঞ্জ এলাকায় ট্রাক-সিএনজি অটো রিক্সা সংর্ঘষে সিএনজি অটো রিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো একযাত্রী।
শ্রীমঙ্গল ফায়ার ষ্টেশনর সুত্রে জানাযায়, ২৪ মে মঙ্গলবার রাত ৮টার দিকে মৌলভীবাজার ঢাকা সড়কের শ্রীমঙ্গল মতিগঞ্জ এলাকায় ট্রাক-সিএনজি অটো রিক্সা সংর্ঘষে সিএনজি অটো রিক্সা যাত্রী আব্দুল মতিন (৩৪) ও তাহির মিয়া (৪০) নিহত হয়েছে। এ সময় কাজল মিয়া নামে আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শ্রীমঙ্গল থানার এস আই আজহারুল ইসলাম জানান, নিহত আব্দুল মতিনের বাড়ি উপজেলার জামসী গ্রামে ও নিহত তাহির মিয়ার বাড়ি শ্রীমঙ্গল সাতগাও বাজার এলাকায়। লাশ উদ্বার করে তারা মর্গে প্রেরণ করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.