
বিশেষ প্রতিনিধি॥ রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ১৪ বছরের কিশোরিকে ধর্ষণের শিকার হয়। স্থানীয় মেম্বারসহ কিছু লোক বিষয়টি আপোষ নিষ্পত্তির নামে ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
১৯ মে ধর্ষণের শিকার কিশোরি মৌলভীবাজার সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডের ২৭ নং বেডে ১৯ মে থেকে ২৪মে মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে।
নির্যাতিতা কিশোরি ও তার মা জানান, ১৯ মে বৃহস্পতিবার দুপুরে তাদের পার্শ্ববর্তী বাড়ীর খলিল মিয়ার পুত্র খালেদ মিয়া (২৫) ভাত সিদ্ধ করে দেয়ার কথা বলে কিশোরিকে ঘরের মধ্যে ডেকে নেয়। এসময় ঘরের দরজা বন্ধ করে ভয় দেখিয়ে কিশোরিকে ধর্ষণ করে। ঘটনার সময় খালেদ মিয়ার নবপরিণিতা স্ত্রী ও মা তার শ্বশুড়বাড়িতে ছিলেন।
ঘটনাটি স্থানীয় মেম্বার বুধু মিয়া, স্থানীয় মাতব্বর সুনু মিয়া, তোতা মিয়া, জব্বার মিয়া ও সুন্দর মিয়াসহ টাকার বিনিময়ে মীমাংসার নামে ধামাচাপা দেয়ার অপচেষ্টা করছেন বলে স্থানীয় সুত্র জানিয়েছে।
এব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, কিশোরি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সদর থানার মাধ্যমে আমরা বিষয়টি জেনেছি। এসআই উত্তম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তবে কিশোরির পরিবার চিকিৎসা শেষ করে ফিরে এসে থানায় অভিযোগ দেয়ার কথা রয়েছে। অভিযোগ পেলেই আমরা মামলা এবং আইনগত ব্যবস্থা নেবো। তবে ধর্ষণের বিষয়টি আপোষ নিষ্পত্তির কোন সুযোগ নেই বলে জানান ওসি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.