বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় যুবদল ও জামায়াতের ২ নেতাকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামিল আহমদ (৩৫) এবং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মুছেগুল গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে জামায়াত নেতা নিজাম উদ্দিন (২৭)।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার দুই ব্যক্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে জানান, নিজাম উদ্দিন ৬টি মামলার এবং জামিল আহমদ ১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.