বড়লেখা প্রতিনিধি॥ মহান বিজয় দিবস উপলক্ষে রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন মাসুমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপ-মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শুভাষিশ দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান সামসুল ইসলাম রিফাত প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.