বড়লেখা প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে বিজয়ী করার লক্ষে নিখাদ প্রচারনার কৌশল নির্ধারনে বড়লেখা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সোমবার বিকেলে মতবিনিময় সভা করেছে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলামের পরিচালনায় পৌরশহরের হাবিব মার্কেটে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, আলাল উদ্দিন, নছিব আলী, জাহিদুল ইসলাম মামুন, রাহেনা বেগম হাছনা, মুজিব রাজা চৌধুরী, প্রভাষক ফখরুল ইসলাম, অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন মিছবা, বিএনপি নেতা অ্যাডভোকেট শৈলেশ রায়, মিজানুর রহমান খছরু, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, পৌর কাউন্সিলার আব্দুল হাফিজ ললন প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.