
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার জয়চ-ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রদলের সভাপতি কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেফতার করেছে কুলাউড়া পুলিশ।
মঙ্গলবার ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মূসা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় (মামলা নং ১৯) কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেফতারের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, আসন্ন নির্বাচনে কমর উদ্দিন আহমদ কমরু ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মো. মনসুরের পক্ষে প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন। তাই তাকে ষড়যন্ত্রমূলক ভাবে মামলায় ফাঁসানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.