বড়লেখো প্রতিনিধি॥ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বড়লেখা উপজেলার ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা দলিয় প্রার্থীর পক্ষে প্রচারণার ক্ষেত্রে গ্রেফতার আতংকে ভোগছে। রোববার রাতে উপজেলার ঐক্যফ্রন্টের বর্নি ইউপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কামাল উদ্দিনকে এবং মঙ্গলবার উত্তর শাহবাজপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি মুছব্বির আলীকে পুলিশ গ্রেফতার করায় নেতাকর্মীর মধ্যে গ্রেফতার আতংকের মাত্রা বেড়ে গেছে।
জানা গেছে, ১৩ ডিসেম্বর থেকে ঐক্যফ্রন্ট তথা বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর নির্বাচনী প্রচারণায় কোমর বেঁধে মাঠে নামে বিএনপির সহযোগী ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এরপর উপজেলার বিভিন্ন অঞ্চলে রাতে নেতাকর্মীর বাড়িতে হানা দিতে শুরু করে থানা পুলিশ। শুক্রবার রাতে পুলিশ উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামিল আহমদ ও কাঠালতলীর মুছেগুলের ঐক্যফ্রন্ট সদস্য নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে পুলিশ উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুছব্বির আলীকে নির্বাচনী প্রচারণাকালে গ্রেফতার করেছে। পুলিশি অভিযানে অনেক নেতাকর্মী নির্বাচনী প্রচারণা ছেড়ে গা ঢাকা দিয়েছে।
বড়লেখা ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমদ অভিযোগ করেন দলিয় প্রার্থীর পক্ষে তারা নির্বিঘেœ প্রচারণা চালাতে পারছেন না। তিনিসহ প্রত্যেক স্তরের নেতাকর্মী গ্রেফতার আতংকে। সোমবার দলিয় প্রার্থীর পূর্বনির্ধারিত নিজবাহাদুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে গেলে তিনিসহ সঙ্গীয় নেতাকর্মীকে গ্রেফতার করতে পুলিশ রেকি করেছে। ইতিমধ্যে পুলিশ অনেক নেতাকর্মীকে বিনা কারণে গ্রেফতার করে মিথ্যা মামলায় কোর্টে চালান করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.