
মাহবুবুর রহমান রাহেল॥ কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের একটি ডোবা থেকে পারভেজ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৫ মে সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পারভেজ একই ইউনিয়নের শরিফপুর গ্রামের চেরাগ মিয়ার ছেলে। সে তেলিবেলি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানায়, সকালে হরিপুর গ্রামের রাস্তার পাশের একটি ডোবায় ছেলেটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান জানান, কীভাবে ছেলেটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.