
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ১৯ ডিসেম্বর বুধবার প্রশিক্ষনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম প্রশিক্ষনার্থীদের আশ্বস্ত করে বলেন একাদশ সংসদ নির্বাচন সুন্দর ও সুষ্ট করার লক্ষে এবং শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে নির্বাচনের দিন এলাকায় র্যাব-পুলিশের পাশাপশি সেনা সদস্যরা মাঠে থাকবে। তাই ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহন সম্পন্ন করে নির্ভয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এছাড়া তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে ভোট গ্রহন কার্যক্রমের বিভিন্ন দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
ইউএনও মুহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সাদি-উর রহিম জাদিদ এর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান ইকবাল,ওসি মোঃ শামীম মুসা,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের মোট ৯৩ কেন্দ্রের জন্য নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ১০০জন, সহ-প্রিসাইডিং অফিসার ৫৪০জন ও পোলিং ১০৮২ জনকে দু’দিনে প্রশিক্ষন প্রদান করা হবে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.