
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান করেছেন। কামারচাক ইউনিয়ন পরিষদে ২ বারের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান নাজমুল হক সেলিম এর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর রাজনগর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি, সততা ও নিষ্টার প্রতীক জননেতা নেছার আহমদ। সভায় জেলা ও উপজেলা মহাজোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.