
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজার-০১ (জুড়ী-বড়লেখা) আসনে মহাজোট ও আওয়ামীলীগের একক প্রার্থী হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি’র সমর্থনে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের মর্তুজ আলীর বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর রোববার বেলা ১১ টায় আওয়ামীলীগ নেতা মর্তুজ আলীর সভাপতিত্বে ও মাছুম আহমদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী হুইপ আলহাজ শাহাব উদ্দিন এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বদরুল হোসেন, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, জায়ফরনগর ইউপির সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, পশ্চিম জুড় ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, আওয়ামীলীগ নেতা মাহবুবুল ইসলাম কাজল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.