
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ নাসির উদ্দিন মিঠু’র সমর্থনে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগ্রাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার ২৩ ডিসেম্বর রাত ৮ টায় বিএনপি নেতা আব্দুল বারিক সরকারের সভাপতিত্বে উপজেলা ছাত্রদল নেতা সুহেল আহমদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ নাসির উদ্দিন মিঠু। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য এম এ মোহাইমিন শামীম, জুড়ী উপজেলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি লিয়াকত আলী, ৫ নং ওয়ার্ড সহ-সভাপতি আপ্তাব আলী, জুড়ী উপজেলা জাতীয়তাবাদী দলের সদস্য হুমায়ুন কবির মালু, জুড়ী উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি আব্দুল গণি, জুড়ী উপজেলা জাতীয়তাবাদী দল নেতা ইলিয়াছুর রহমান ময়না, ছাত্রদল নেতা রিপন আহমদ, শাহ আলম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.