
আব্দুল কাইয়ুম॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী নেছার আহমদের নৌকা প্রতীকের সমর্থনে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান।
মঙ্গলবার ২৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ সেলিম হকসহ যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর শহরের গোবিন্দশ্রী এলাকায় তিনি গণসংযোগ করেন।
গণসংযোগকালে মেয়র ফজলুর রহমান আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে পথচারী, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিকট লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে নেতাকর্মীরা নৌকা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
[youtube https://www.youtube.com/watch?v=14SoY2BvOnc]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.