বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় এবার জেএসসি পরীক্ষায় ৬৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে রোকেয়া খাতুন লাইসিয়াম উচ্চ বিদ্যালয় থেকে ৩৭ জন জিপিএ-৫ পেয়ে বরাবরের মত চমক দেখিয়েছে। এদিকে জেডিসিতে উপজেলার ১৪ টি মাদ্রাসার মধ্যে একমাত্র সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার ১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে বড়লেখা উপজেলা থেকে জেএসসি পরীক্ষায় ৪৯২৩ পরীক্ষার্থী অংশ নিয়ে পাশে করেছে ৩৪৮৯ জন। পাশের হার ৭০.৬৭%। এরমধ্যে রোকেয়া খাতুন লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের ৩৭, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় ৩, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ৪, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের ৭, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ১, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ১, সোনাতুলা উচ্চ বিদ্যালয়ের ২, পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ১, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১ এবং শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে জেডিসি পরীক্ষায় ৭৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬৭৩ জন। পাশের হার ৯০.৭০%। এরমধ্যে একমাত্র সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা হতে ১ শিক্ষার্থী জিপি-৫ পেয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.