
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুরে জীনিয়াস স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে বুধবার ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় ২০১৮ সনের বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। একই সাথে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি নবীন বরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান প্রকৌশলী সাইফুর রহমানের সভাপতিত্বে সিনিয়র শিক্ষিকা শারমীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জগৎসী গোপালকৃষ্ণ এম, সাইফুর রহমান কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী হাজির বক্স, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক সাব্বির এলাহী, পূবালী ব্যাংক আদমপুর শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও শিক্ষক আব্দুল গনি দুলাল। অনুষ্ঠানে বিদ্যালযের দুই দাতা সদস্য আব্দুর আহাদ ও খুরশেদ আলম মাল্টি মিডিয়া ক্লাস পরিচালনার জন্য দুটি এলইডি টিভি প্রদান করেন। বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.