
বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার বড়লেখার সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, জেলা তথ্য অফিসার ইমরানুল হাসান, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক লিটন শরীফ, মিজানুর রহমান, মো. রুয়েল কামাল, জালাল আহমদ, তপন কুমার দাস প্রমুখ। সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনাকে তুলে ধরেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.