
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সকল ভোটারের উপস্থিতিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি।
শুক্রবার ২৮ ডিসেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশসক মোঃ তোফায়েল ইসলামের সাথে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, ‘নির্বাচনের দিন এটাই দেখার বিষয় হবে যে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারছেন কি না।’
[youtube https://www.youtube.com/watch?v=pdx0ff6SMnU]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.