
এমাদ উদ্দিন লিমন॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে সাধনপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে এক সভা ২৭ মে শুক্রবার বিকাল তিনটায় হরিচক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাজীপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান জাহাঙ্গীর এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক মনজ কান্তি দাস, বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, সমাজসেবক আব্দুল গফুর, সাবেক শিক্ষক মনোয়ার আলম ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.