বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় আ’লীগের নির্বাচনী প্রচার গাড়িতে ১২ ডিসেম্বরের হামলা-ভাংচুর মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতার জামিন হয়েছে।
৮ জানুয়ারী মঙ্গলবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলায় বড়লেখা বিএনপির সভাপতি আব্দুল হাফিজসহ ৮ নেতাকর্মীর জামিন চাওয়া হয়। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ছাদিকুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন। এরা হলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা যুবদলের নেতা আব্দুল জব্বার, বিএনপি নেতা সাহাব উদ্দিন, যুবদল নেতা খালেদ আহমদ, সুজন মিয়া, হাশিম আলী, রাহিন আহমদ, ইউপি ছাত্রদলের সভাপতি সাব্বির আহমদ।
তবে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ ও যুবদল নেতা আব্দুল জব্বারের বিরুদ্ধে পৃথক নাশকতা মামলায় শ্যোন এরেস্ট থাকায় তারা জেল থেকে ছাড়া পাননি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.