বিকুল চক্রবর্তী॥ না ফেরার দেশে চলে গেলেন শ্রীমঙ্গলের খ্যাতনাম প্রতিষ্ঠান পত্রিকা বিতান ও ডিপার্টমেন্টাল স্টোর “ইত্যাদি” এর স্বত্ত্বাধীকারী ও পত্রিকার এজেন্ট বর্তমান আমেরিকা প্রবাসী সাংবাদিক মুজিবুর রহমান রেনু ও বর্তমান গ্রিস প্রবাসী ফটো সাংবাদিক মাহফুজ সুমন এর পিতা এবং লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন এর বড় ভাই হাজী মোঃ আলাউদ্দিন।
সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। ১৪ জানুয়ারী সোমবার বিকেল ৫টায় জানাজা শেষে তার গ্রামের বাড়ী রাজনগর উপজেলার ভুজবল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে দুই মেয়ে ও এক ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.