
জনি বেগম॥ এশিয়ান টেলিভিশন ৬ বছর পেরিয়ে ৭ বছরের অনুষ্ঠান মৌলভীবাজার প্রেসক্লাবে পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ১৭ জানুয়ারি সকালে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বর্ণ্যঢ্য র্যালী বের হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ মাহবুর রহমান রাহেল এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, বাসস প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, সাংবাদিক আজাদুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, প্রেসক্লাব সহ-সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজ, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, সময় সংবাদের প্রতিনিধি শাহ অলিদুর রহমান, বিটিভি প্রতিনিধি হাসনাত কামাল, যমুনা টেলিভিশনের আফরোজ আহমদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আব্দুর রব, নিউজ টোয়েন্টি ফোরের সৈয়দ বয়তুল আলী, মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসীন, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমেদ, মনুবার্তা সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বাংলাটিভিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, এশিয়ান টিভি শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সুমন দাস, ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক এমদাদুল হক, যুগান্তর প্রতিনিধি হুসাইন আহম্মদ, সাপ্তাহিক পাতাকুঁড়িরদেশ প্রতিনিধি জনি বেগম, এনটিভির ক্যামেরা পার্সন মনজু বিজয় চৌধুরীসহ জেলার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট, অনলাইন মিডিয়া,ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
[youtube https://www.youtube.com/watch?v=vAopMIgC-M0]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.