
আব্দুল কাইয়ুম॥ ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজিএফবি) মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। এরই সাথে কেন্দ্রীয় কমিটি কতৃর্ক নব গঠিত মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন করা হয়েছে ।
সম্প্রতি জেলার বিভিন্ন প্রিন্ট অনলাইন ও টিভি সাংবাদিকদের নিয়ে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়।
দৈনিক বাংলা ৭১ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. আব্দুল কাইয়ুমকে সভাপতি এবং দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানাকে সাধারন সম্পাদক করে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন প্রদান করে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এম রাজু আহম্মদ (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম-সম্পাদক হুমায়ন রহমান বাপ্পী (সাপ্তাহিক সিলেট প্রান্ত), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন (দৈনিক বর্তমান খবর ), অর্থ সম্পাদক সাদিকুর রহমান সামু (আমাদের সময় ডটকম),দপ্তর সম্পাদক মোঃ আহাদ মিয়া (সকালের সংবাদ ডটকম), প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান (দৈনিক খবরের আলো)। নির্বাহী সদস্যরা হলেন মোঃ শহিদ-উল ইসলাম প্রিন্স মীম টিভি ইউএসএ, রুবেল আহম্মদ (বৈশাখী টিভি), সাজন আহম্মেদ রানা (দৈনিক জনতা), সজীব দেবরায় (সিলেট মিরর),গোলাম মুস্তফা সাফু (দৈনিক সংবাদ প্রতিদিন)।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.