
জনি বেগম/পলিরানী॥ জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়।
২২ জানুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন অধিদপ্তরের কার্যক্রম সর্ম্পকে এবং ভোক্তা অধিকার আইন সর্ম্পকে আলোচনা করেন।
তিনি সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা করার জন্য অনুরোধ জানান। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান বাবুল, জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য বকশী ইকবাল, ডাঃ আব্দুল হাদী শাহীন।
সেমিনারের সভাপতি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ জানান। সকল মানুষই ভোক্তা উল্লেখ করে অনুষ্ঠানের সভাপতি সকলকেই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে কাজ করা জন্য আহবান করেন। সেমিনারে সকল শ্রেণীর ব্যবসায়ীসহ সরকারি বেসরকারি চাকুরীজীবী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ ও সাধারণ ভোক্তার উপস্থিতি ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.