
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উদীয়মান তরুণ ক্রিকেটার রিপন আহমদের (২০) মৃত্যু হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের অপর আরোহী রেদওয়ান আহমদ। ২২ জানুয়ারী মঙ্গলবার রাতে পৌরশহরের উত্তর চৌমুহনীর নিমাইরপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক্টর আটক করেছেন। নিহত রিপন উপজেলার গ্রামতলা গ্রামের জান মোহাম্মদ খানের ছেলে।
জানা গেছে, রাতে রিপন আহমদ বড়লেখা পৌরশহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তার পেছনে বসা ছিল বন্ধু রেদওয়ান আহমদ। পৌরশহরের উত্তর চৌমুহনীর নিমাইরপুল এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রিপন ও রেদওয়ান আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা ক্রিকেটার রেদওয়ানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু পথেই রিপন মারা যান।
থানার এসআই ইয়াকুব আলী জানান, রিপনের মৃত্যুতে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্বজনরা ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.