
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে একে বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ বুধবার ২৩ জানুয়ারি স্কুল প্রাঙ্গন মাঠে অনুষ্ঠিত হয়। সিডিপির ব্যবস্থাপক জন বৃগেন মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। শিক্ষক সুব্রত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, ইউপি সদস্য মনীন্দ্র কুমার সিংহ, একাডেমিক কাউন্সিলের সভাপতি যতীন্দ্র কুমার সিংহ, সমাজসেবক আব্দুল মুমিন। স্বাগত বক্তব্য রাখেন একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ ও শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজান প্রমুখ। “শিক্ষক, ছাত্র, এবং অভিভাবকদের সমন্বয়ে গড়ে উঠে উত্তম ছাত্র”, “ ছাত্র-ছাত্রীর শতভাগ উপস্থিতি নিশ্চিত”, “শতভাগ পাশ” এই বিষয়ে উপর সমাবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় ১৮টি খেলায় অংশগ্রহণকারী ৬৬ জন শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.