
কুলাউড়া প্রতিনিধি॥ শিক্ষা, সেবা ও জনকল্যাণ স্লোগানকে ধারণ করে গঠিত কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে কুলাউড়ায় তিনটি সেবামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
২৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের শওকত মিয়ার ‘বসতঘর’ গৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন, আইডিয়াল কিন্ডার গার্টেনে একটি টিউবওয়েল ও পুষাইনগর গ্রামে মহরম আলীর বসতঘরের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সেবা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। এসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ তাজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমান আহমদ, কার্যকরী কমিটির সদস্য সামছুউদ্দিন জামাল, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তানজীর আহমদ রাসেল, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, পৃথিমপাশা ইউনিয়নের সচিব নিজাম উদ্দিন, ব্যবসায়ী বাদশা আহমদ, জাহের আহমদ, জুবেল আহমদ, সুমন আহমদ প্রমুখ। উল্লেখ্য, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে প্রতিষ্ঠার পর থেকে কুলাউড়ায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.