
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ বৃর্ত্তি প্রদান করা হয়েছে। রাজনগর উপজেলার শিউলী মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আব্দুল মান্নান কর্তৃক আয়োজিত বৃর্ত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাফর আল সাদেক।
৩১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস রুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আব্দুল মান্নান। শিক্ষক তৈয়ব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মো. ইফতেখায়ের হোসেন ভূইয়া, উত্তরভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মজলুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. কবির মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রবাসী রুমান মান্নান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামিল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিউলী মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র সরকার। অনুষ্ঠানে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ন ৩২ জন ও শ্রেণী বিত্তিক ১২জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বৃর্ত্তি প্রদান করা হয়।„
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.