বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা সরকারী কর্মচারী ক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে। বুধবার রাতে ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনার হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিতে সাবেক সাধারণ সেলিম রেজা রুনুকে সভাপতি, সিরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও অনন্ত দাসকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যের এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি নিবারণ চন্দ্র পাল, শৈলেশ চন্দ্র নাথ, পূর্ণেন্দু দত্ত, সীতা বক্ত, যুগ্ম সম্পাদক সামছুল হাসান, সহ-সম্পাদক দেবব্রত দে, আব্দুল আলিম। সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল সরকার, অর্থ সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ফারুকি, সহ-প্রচার সম্পাদক মইন উদ্দিন, দপ্তর সম্পাদক অঞ্জন ভট্টাচার্য, ক্রীড়া সম্পাদক শেকুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক সৌরভ দাস, সাংস্কৃতিক সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, সমাজকল্যাণ সম্পাদক সুমন চন্দ্র দাস, মহিলা সম্পাদক অনিতা সিনহা, সহ-মহিলা বিষযক সম্পাদক শিল্পী রানী কর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.