
কুলাউড়া প্রতিনিধি॥ সামাজিক সংগঠন হিসেবে ব্যাপক সুনাম অর্জনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়–য়া মেধাবী শিক্ষার্থীদের ঐক্য প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন প্লাটুন টুয়েল্ভ’র ২০১৯ বর্ষের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রুবেল আহমেদ এবং সাধারণ সম্পাদক ছায়েম আহমেদ কর্তৃক অনুমোদনকৃত নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে মেহেদী হাসান সাদীকে সভাপতি, সৈয়দা হাবিবা ইসলাম ইমাকে সাধারণ সম্পাদক এবং মেহরাব হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সহ-সভাপতি তাজুল ইসলাম তুহিন, শাহাদাৎ হোসেন মাহিম, য্গ্মু-সাধারণ সম্পাদক নূর এ ফেরদৌস ইভা, সুদ্বীপ আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক অলক চন্দ্র, জাহিদ হাসান শিবলু, অর্থ সম্পাদক তাহমিদ রাফি, সহ-অর্থ সম্পাদক কল্লোল চন্দ্র পল্লব, প্রচার সম্পাদক সৈয়দা আয়েশা ইসলাম উমা, সহ প্রচার বিষয়ক সম্পাদক খালেদুর রহমান তানজুল, দপ্তর সম্পাদক অর্ক আচার্য্য, সহ দপ্তর সম্পাদক কাউসার উদ্দিন, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক লিসা চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দ্বীপ দে, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ রিফাত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ রুজেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহার মুনিম শাফিন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিয়া জাহান।
উল্লেখ্য, ২০১৫ সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়। যাত্রার শুরু থেকে কুলাউড়া উপজেলার শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্লাটুন টুয়েলভ এবং এই অঞ্চলের জনপ্রিয় সামাজিক সংগটন হিসেবে আত্মপ্রকাশ করে এখন ও তার কার্যক্রম পরিচালনা করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.