
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় জাকির হোসেন জুনিয়র বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত ৩৯ কৃতী শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেষ্ট ও প্রাইজমানি বিতরণ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি রোববার দক্ষিণভাগ তাজমহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এসসি কলেজের সাবেক প্রফেসর মো. আজিজুর রহমান লস্কর। প্রধান বক্তা ছিলেন মেধাবৃত্তির পৃষ্টপোষক লন্ডন প্রবাসী জাকির হোসেন।
বৃত্তি প্রকল্পের সদস্য সচিব ও দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট টিটি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সিলেট মদনমোহন কলেজের প্রভাষক রাসেল আহমদ, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, সাংবাদিক আব্দুর রব, আ’লীগ সভাপতি ছমির উদ্দিন, শিক্ষার্থী অভিভাবক আমির উদ্দিন, অনুকুল চন্দ্র দেব, শিক্ষানুরাগী এম. সামছুল হক, মাধবকুন্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত খান, খালেদ আহমদ, হাফেজ মাওলানা খলিলুর রহমান শাহীন প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.