কুলাউউা প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় মনু রেল ব্রিজের নিচে ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবক (২৪) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিত্তিতে উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু ব্রিজ এলাকা থেকে কুলাউড়া থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
জানা যায়, শনিবার সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু রেলব্রিজ এর নিচে একটি লাশ দেখেতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক তাঁরা কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে লাশটি ট্রেনে কাটা বলে মনে করছে পুলিশ।কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ট্রেনের নিচে কাটা পরে যুবকটির মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা কেউ লাশটিকে সনাক্ত করতে পারছে না। ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.