
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ৩১ মে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধনের পূর্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্তকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, ইউপি চেয়ারম্যান নছিব আলী, আহমদ জুবায়ের লিটন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.