
স্টাফ রিপোর্টার ॥ সাদামাটা মোড়ক- তামাক নিয়ন্ত্রনে আগামী দিন' প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং বেসরকারী সংস্থা সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্প এর সহয়োগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা ইত্যাদি।
৩১ মে মঙ্গলবার সকালে নেতৃত্বে বর্নাঢ্য র্যালী জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন,ডাঃ মোহাম্মদ ফজলুল কাদের,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সীমান্তিক এর কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.