
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ডিজিটাল সেন্টার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টারটির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মধুছন্দা দাস, টেকনিশিয়ান (আইটি)লিটন চন্দসহ বিভিন্ন অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ডিজিটাল সেন্টারের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন এবং উপজেলা ডিজিটাল সেন্টার কমলগঞ্জ কর্তৃক পরিচালিত টউঈ কম্পিউটার ইন্সটিটিউট এর কম্পিউটার প্রশিক্ষণার্থীদের খোঁজ খবর নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.