
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভায় আসন্ন উপজেলা নির্বাচনে সর্বস্তরের নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
১৭ ফেব্রুযারি রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় করণিয় নির্ধারণে আয়োজিত কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই আহ্বান উচ্চারণ করেন প্রধান অতিথি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিসবাউর রহমান।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েলের পরিচালনায় এছাড়াও বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সাবেক সভাপতি মুকিম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, নৌকা প্রতিকে দলীয় মনোনীত কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও চা শ্রমিক পঞ্চায়েতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেহা বেগম চৌধুরী পপির পক্ষে দলে সকল নেতাকর্মীদের কাজ করার জন্য বলা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.