
কুলাউড়া প্রতিনিধি॥ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে কালের কণ্ঠ শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখা। বৃহস্পতিবার সকালে কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শুভসংঘের সদস্যরা এ শ্রদ্ধা নিবেদন করেন। কালের কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল, শুভসংঘের সভাপতি উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আল সালোক, সাংগঠনিক সম্পাদক তানজিদা আক্তার সেবিন, নারী বিষয়ক সম্পাদক সৈয়দা হাবিবা ইসলাম, সদস্য মোঃ সালাউদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়ার বিশিষ্ট সংগঠক ও দন্ত্য চিকিৎসক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়, এপেক্সিয়ান সোহেল আহমদ, সংগঠক তাহমিদ খান শাওন, ফয়ছল আহমদ, সাদিয়া জাহান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.