বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও স্কুলের অনুদান দাতাদের সংবর্ধনা সভা ২৩ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়। আল ইহসান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও হাফেজ খলিলুর রহমান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, আল ইহসান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগের উপদেষ্ঠা আব্দুল জব্বার, আছাদ উদ্দিন আছাই, সহ-সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম সাজু, অর্থ সম্পাদক শামীম আহমদ, সদস্য বাবুল আহমদ, সহকারী শিক্ষক বেলাল আহমদ, শিক্ষার্থী অভিভাবক আব্দুল হাশেম প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.