প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুরে বাংলাদেশ তাঁত বোর্ডের ২য় পর্যায়ে শুরু হওয়া ভ্রাম্যমাণ ফ্যাশন ডিজাইন এর পরিবেশ বান্ধব কাপড় সুঁতোতে রং করার সপ্তাহব্যাপি প্রশিক্ষণ শনিবার বিকাল ৫ টায় সম্পন্ন হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ড মাধবপুর বেসিক সেন্টারে সিলেট প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে গত এক সপ্তাহ ধরে মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১১ টি গ্রাম ও বিভিন্ন চা বাগানের মোট ২০ জন তাঁতি নারী প্রশিক্ষনার্থীদের সপ্তাহ ব্যাপি সিলেট প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিভা মজুমদার ও মাস্টার ডায়ার মো. আব্দুল ওয়াহাব দু”জন প্রশিক্ষকের সমন্বয়ে ভ্রাম্যমাণ ফ্যাশন ডিজাইন এর পরিবেশ বান্ধব কাপড় ও সুঁতোতে রং করা ছাড়াও পাশাপাশি টাই, ডাই, ব্লক, বাটিক ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তাঁতিরা বাজার থেকে সুঁতো বা কাপড় কিনে নিজেরাই রং করতে পারবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.