স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিম বেড়কুড়ি এলাকায় ফুটবল খেলার মাঠে বজ্রপাতে ১১জন ফুটবল খেলোয়ার আহত হবার ঘটনা ঘটেছে।
মারাত্বক আহত পারভেজ মিয়া (১৬) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২৭ ফেব্রুয়ারী বুধবার বিকেলে পশ্চিম বেড়কুড়ি গ্রামের মোল্লা বাড়ি এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। বাকিদের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় শাহাপুর গ্রামের তোয়াহিদ আলী জানান, বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বেড়কুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি দল বিচ্ছিন্নভাবে বল খেলার প্রস্তুতি নিচ্ছিল। এসময় বজ্রপাতের আঘাতে ১১ খেলোয়ার আহত। অবশিষ্ট আহতদের নাম জানা যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.