
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ রাজনগর বাসীর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. আব্দুল মতিন চৌধুরীর এক নির্বাচনী জনসভা নিয়ামত উল্লার সভাপতিত্বে জামাল আহমেদের পরিচালনায় রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাজির বাজার অনুষ্টিত হয়। উক্ত জনসভায় জনতার ঢল নামে। তাদের কথা, তাদের হাওর অঞ্চলের আন্দোলনের নেতা হাওর কুলের মানুষ, তাদের নেতাকে এবারে উপজেলা চেয়ারম্যান পদে দেখতে চায়। উক্ত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুখীল দাশ, ময়না মিয়া, লিটন চৌধুরী, মাগু মিয়া, আকদ্দছ মিয়া, মাসুক মিয়া ও সাবেক মেম্বার হাজী ইয়াওরুল ইসলাম, আব্দুর রহিমসহ এলাকার ছাত্র জনতা, যুব সমাজ ও মুরব্বীয়ানরা এড. মতিন চৌধুরী পক্ষে গোটা উপজেলার সবাই হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.