
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা রেলওয়ে যুবক সংঘ মাঠে ৩১ মে মঙ্গলবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফুটবলে সুজানগর ইউনিয়নের পাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সদর ইউনিয়নের কেছরীগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে। বঙ্গমাতায় আইলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বিওসি কেছরীগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল¬াহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র আবু ইমাম কামরান চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল আহাদ প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.