স্টাফ রিপোর্টার॥ সচেতনতার সাথে পথে পথে এই শ্লোগান নিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই,ই,এম,ইউনিট আয়োজিত সিলেট ও চট্রগাম বিভাগের পরিবার পরিকল্পনা মাও শিশু স্বাস্থ্য সেবা সম্পর্কে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলা থেকে রোড -শো শুরু হয়ে ১ জুন বুধবার মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ১১টা-থেকে ২টা পর্য়ন্ত অবস্থান করে। রোড-শো উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। রোড-শো এর নেতৃত্ত দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই,ই,এম,ইউনিট কর্মকর্তা সি,পি,আর,ও ফখরুল ইসলাম। এ,সময় পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাশেদুল হাসানসহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৭টি উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহন করে। রোড-শো টি মৌলভীবাজার শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে রোড-শো গাড়ীর বহর নিয়ে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.