প্রনীত রঞ্জন দেবনাথ॥ ৬ মার্চ বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদ শামছু দিবস। ১৯৮৬ সালের এই দিনে স্বৈরাচার সরকার আমলে মাধ্যমিক শিক্ষক আন্দোলনে এসএসসি পরীক্ষার প্রথম দিনে পুলিশের গুলিতে শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শামছুদ্দীন শামছু নিহত হয়েছিল।
১৯৮৬ সালে মাধ্যমিক শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন চলছিল। ৬ মার্চ এসএসসি পরীক্ষার প্রথম দিনে আন্দোলনের অংশ হিসেবে মাধ্যমিক শিক্ষকরা পরীক্ষার পর্যবেক্ষকের দায়িত্ব পালন বর্জন করেছিলেন। সে সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারী বিভিন্ন বিভাগী কর্মকর্তারা এ দায়িত্ব পালন করতে গেলে সারা দেশের মত কমলগঞ্জেও আন্দোলনরত মাধ্যমিক শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রের বাইরে বিক্ষোভ মিছিল শুরু করেন। শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা রুবিনা আক্তারের সাথে তার ছোট ভাই কেন্দ্রে গিয়েছিল। পরীক্ষা শুরুর আগে আন্েদালনরত শিক্ষকরা বিক্ষোভ মিছিলসহকারে কেন্দ্রের দিকে যেতে চাইলে আকস্মিক পুলিশ গুলি ছোড়ে।
পুলিশের ছোড়া গুলিতে সেদিন শমশেরনগর এ এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছঅত্র শামচুদ্দীন শামছু নিহত হয়েছিল। সে দিন পুলিশ গ্রেফতার করেছিল সে সময়ের ছঅত্র নেতা বর্তমানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভঝন কৈরীকে। শহীদ শামছু দিবস উপলক্ষে আজ বুধবার সকালে এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তার (শামছুর) স্মৃতিসৌধে পরিবার ও বিদ্যালয়ের পক্ষে পুস্পার্পণ কওে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী বলেন, পুষ্পার্পণের পর একটি স্মরণণ সভা অনুষ্ঠিত হবে।
শহীদ শামছুর ছোট ভাই ফখর উদ্দীন (লাবলু) বলেন, দিবসটি উপলক্ষে তাদের বাসায় তার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.