
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় নিখোঁজের এক দিন পর ১ জুন বুধবার সন্ধ্যায় নদীতে ভাসমান অবস্থায় জাহিদ (৬) নামক এক শিশুর লাশ উদ্বার করেছে পুলিশ। সে পৌর এলাকার জয়পাশা গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, শিশু জাহিদ মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাননি। বুধবার স্থানীয়রা গোগালীছড়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে না তাকে হত্যা করে লাশ নদীতে ফেলা হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট এবং পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.